ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আদায়ে ২৪% প্রবৃদ্ধি
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায়ে ২৪ দশমিক ৩৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ মাসে রাজস্ব আদায় দাঁড়িয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকায়। আগের বছরের একই সময়ে আদায় হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা।
বুধবার (২০ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, জুলাই মাসে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে স্থানীয় পর্যায়ের মূসক বা ভ্যাট বিভাগ থেকে। এ খাতে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৭৪৯ কোটি ৪৮ লাখ টাকা। গত অর্থবছরের ওই সময়ে আদায়ের পরিমাণ ছিল ৮ হাজার ৫৭১ কোটি টাকা।
অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই মাসে আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা, যা গত বছরের একই মাসের (জুলাই ২০২৪) ৫ হাজার ১৭৫ কোটি টাকার তুলনায় ১ হাজার ১২০ কোটি টাকা বেশি। এ খাতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৬৫ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি রয়ে গেছে প্রায় ২ হাজার ৯১৬ কোটি ৭৫ লাখ টাকা।
২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। আগের অর্থবছরের একই মাসে এ খাতে রাজস্ব আদায় হয়েছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা। এতে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৫২ শতাংশ। যদিও নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি রয়েছে প্রায় ৫৪৮ কোটি টাকা।
চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)