ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির ১৮ হলে ছাত্রদলের প্রার্থী চূড়ান্ত
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (২০ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের ঢাবি শাখা হল ভিত্তিক প্রার্থীদের তালিকা প্রকাশ করে।
মাস্টারদা সূর্যসেন হল সংসদে ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে মনোয়ার হোসেন প্রান্ত, জিএস লিয়ন মোল্লা ও এজিএস পদে সামিউল আমিন গালিবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।কবি জসিমউদদীন হলে ভিপি পদে মো: আব্দুল ওহেদ, জিএস সিফাত ইবনে আমিন এজিএস পদে মোহতাসিম বিল্লাহ হিমেলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি হিসেবে মো: জাহেদুল ইসলাম, জিএস যোবায়ের হোসেন ও এজিএস হিসেবে রিজভী আলমকে প্রার্থী করা হয়েছে।বিজয় একাত্তর হলে ভিপি পদে মো: সাজ্জাদ হোসেন, জিএস মো: সাকিব বিশ্বাস ও এজিএস পদে সুলতান মো: সাদমান সিদ্দিককে মনোনয়ন দেওয়া হয়েছে।
শেখ মুজিবুর রহমান হলে ভিপি পদে সাইফ আল ইসলাম দীপ, জিএস পদে রিনভী মোশাররফ ও এজিএস পদে মো: আব্দুল্লাহ আজীমকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল। হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি পদে আবু জার গিফারী রিফাত, জিএস পদে মহিবুল ইসলাম আকন্দ ও এজিএস পদে মো. তানভীর আহমেদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে মো. ইমন মিয়া, জিএস পদে তাওহিদুল ইসলাম ও এজিএস পদে সৈয়দ ইয়ানাথ ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।স্যার এ এফ রহমান হলে ভিপি পদে রাকিবুল হাসান, জিএস পদে কাওসার হামিদ ও এজিএস পদে মাহদীজ্জামান জ্যোতি ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করবেন।
শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে ভিপি পদে হাসিবুর রহমান আসিফ, জিএস পদে নাজমুস সাকিব ও এজিএস পদে হুমায়ুন কবির ছাত্রদলের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।জগন্নাথ হলে ভিপি হিসেবে পল্লব চন্দ্র বর্মন, ভিএস পদে সত্যজিৎ দাস ও এজিএস পদে প্রসেনজিৎ বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ড. মুহম্মদ শহিদুল্লাহ হলে আশিকুর রহমানকে ভিপি, রবিউল ইসলাম নাহিদকে জিএস ও মুহাম্মদ জুনায়েদ আবরারকে এজিএস প্রার্থী ঘোষণা করা হয়েছে।ফজলুল হক মুসলিম হলে শেখ রমজান আলী রকিকে ভিপি, হারুন খান সোহেলকে জিএস ও রাজু চৌধুরীকে ছাত্রদলের এজিএস প্রার্থী ঘোষণা করা হয়েছে।
অমর একুশে হলে আসাদুল হক আসাদকে ভিপি, শাহনোমান জিওনকে জিএস ও নূরুল আমিন তায়েবকে এজিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে।রোকেয়া হলে ছাত্রদলের প্যানেলে শ্রাবণী আক্তারকে ভিপি, আনিকা বিনতে আশরাফকে জিএস ও শ্রাবন্তী হাসান বন্যাকে এজিএস প্রার্থী ঘোষণা করা হয়েছে।
শামসুন নাহার হলে তায়েবা হাসান বিথীকে ভিপি, রাবেয়া খানম জেরিনকে জিএস প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সাদিয়া রশিদকে ভিপি, মালিহা অবন্তীকে জিএস ও জান্নাতুল ফেরদৌস ইতিকে এজিএস প্রার্থী ঘোষণা করা হয়েছে।
কবি সুফিয়া কামাল হলে তাসনিয়া জান্নাত চৌধুরীকে ভিপি, তাওহিদা সুলতানাকে জিএস ও জাকিয়া সুলতানা আলোকে ছাত্রদলের এজিএস প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে।এছাড়াও, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে শারমিন খানকে ভিপি ও জান্নাতুল ফেরদৌস পুতুলকে জিএস প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)