ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
আলিয়া মাদ্রাসা মাঠে হচ্ছে না বিচারকাজ, সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক : আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার ‘বিচারকাজ হচ্ছে না’ বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে। এমন আশ্বাস পেয়ে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছেন বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, পরবর্তী তারিখ দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। এদিকে বিচারক ফিরে যাওয়ার পর সড়কের অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে তারা সড়ক থেকে সরে যায়। এতে যান চলাচল আবারও শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে সকাল থেকে বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও আশপাশের সব রাস্তা বন্ধ করে অবস্থান নিতে দেখা যায় শিক্ষার্থীদের। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা।
সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের অভিযোগ, মাদ্রাসার মাঠটি তিন মাসের জন্য নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও মাঠটি ফিরিয়ে না দেওয়া এবং বুধবার রাতে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মাদ্রাসার মাঠের গেটের তালাভাঙার চেষ্টা করলে শিক্ষার্থীরা ধাওয়া দেয় এরপর থেকে প্রতিষ্ঠানের সামনে এবং সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া