ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসিফ আকবর
বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে অনেকটাই কোণঠাসা ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। দীর্ঘদিন দেশের মাটিতে কোনো ওপেন কনসার্টে অংশ নিতে পারেননি তিনি। এমনকি পাসপোর্ট নবায়নের অনুমতি না পাওয়ায় বিদেশের কনসার্টেও অংশগ্রহণ করতে পারেননি। তবে দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৩ সালে অবশেষে ই-পাসপোর্ট হাতে পান এই জনপ্রিয় গায়ক। এর পর থেকেই আবারও আন্তর্জাতিক মঞ্চে গান গাওয়ার সুযোগ মিলতে শুরু করে।
বিদেশে গান গাওয়ার ব্যাপারে নিজস্ব একটি নীতি অনুসরণ করছেন আসিফ। নিজের গানের দল ‘দি এ টিম’ ছাড়া তিনি আর কোনো বিদেশি কনসার্টে অংশ নিচ্ছেন না। এরই মধ্যে ‘দি এ টিম’ নিয়ে কয়েকটি বিদেশি কনসার্টে অংশ নিয়েছেন তিনি। চলতি আগস্ট মাসের ৮ তারিখে মালদ্বীপের হুলোমালে সিনথেটি গ্রাউন্ডে কনসার্ট করেছেন আসিফ ও তার দল।
১৭ বছর পর এবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আসিফ আকবর। প্রায় দেড় মাসের এই সংগীত সফরে ৩০ আগস্ট দেশ ছাড়বেন তিনি ও তার দল। সফরে কণ্ঠশিল্পী আতিয়া আনিসাও তাদের সঙ্গে থাকছেন।
আসিফ জানান, এ সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে অন্তত ১০টি কনসার্টে গান গাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আসিফ বলেন, “যাদের সঙ্গে দেশে গান গাই, তাদের সঙ্গে বিদেশেও গান গাই। তারা আমার সম্মানিত মিউজিশিয়ান, আমরা ‘দি এ টিম’। ২০০৬-০৭ সালে ল্যাপটপ মিউজিকের প্রভাব বাড়ার পর অনেক পশ্চিমা দেশে যন্ত্রশিল্পীরা বাদ পড়ে যান। তখনই সিদ্ধান্ত নিই, আমার দল ছাড়া বিদেশে গান করব না। ধৈর্য ধরেছি, সফল হয়েছি। এবার ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের বাফেলোতে ঐতিহ্যবাহী ফোবানা কনভেনশনের মাধ্যমে 'দি এ টিম' আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরছে।”
‘দি এ টিম’-এর সদস্যরা হলেন— টিম লিডার ও কিবোর্ডে উজ্জ্বল সিনহা, ড্রামসে বিকাশ রায়, লিড গিটারে শামু বড়ুয়া এবং বেজ গিটারে নাদিমুর রহমান।
এই সংগীত সফরের আয়োজনে রয়েছে গ্যালাক্সি মিডিয়া। বাংলাদেশ থেকে সমন্বয় করছেন রূপকথা প্রোডাকশনসের এনামুল কবীর সুজন।
সফর নিয়ে আসিফ বলেন, “পুরো সফরটি দুই মাসের হলেও এতদিন দেশের বাইরে থাকা আমার পক্ষে সম্ভব না। সেপ্টেম্বর মাসে অন্তত ১০টি কনসার্ট করার ইচ্ছে আছে। চেষ্টা করব অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ফেরার। তবে কনসার্টের সংখ্যা বাড়লে ফেরার সময় পিছিয়েও যেতে পারে।”
এই সফর শুধু আসিফের সংগীত জীবনের নতুন অধ্যায় নয়, বরং তার দলের জন্যও আন্তর্জাতিক অঙ্গনে আবারও প্রতিষ্ঠা পাওয়ার এক বড় সুযোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)