ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
আন্দোলনের জেরে এনবিআরের চার কর্মকর্তা বরখাস্ত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ মোট চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। বলা হয় , এনবিআর সংস্কার আন্দোলনের কর্মসূচি পালন এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বরখাস্তকৃত কর্মকর্তা হলেন- ১) সাধন কুমার কুন্ডু, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার। ২) আবুল আ’লা মোহাম্মদ আমীমুল ইহসান খান, মোংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার। ৩) মো. সানোয়ারুল কবির, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমির যুগ্ম কমিশনার। ৪) মোহাম্মদ সাইদুল ইসলাম, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া কর্মকর্তারা গত ১২ মে জারি করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর বিরোধিতা করে এনবিআরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দায়িত্বরত কর্মচারীদের দাপ্তরিক কাজ সম্পাদনে বাধা সৃষ্টি, দায়িত্ব থেকে বিরত থাকা এবং রাজস্ব ভবনে উপস্থিত হতে বাধ্য করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটানো।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী এ বরখাস্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বরখাস্তকৃত কর্মকর্তারা সাময়িকভাবে খোরপোশ ভাতা পাবেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এ পদক্ষেপের মাধ্যমে কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন প্রতিরোধ করা সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)