ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
হিরো আলমের হার্ট অ্যাটাক, ভক্তদের মধ্যে উদ্বেগ
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই পরিচিত, হার্ট অ্যাটাক করেছেন।
আজ বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে এই খবরটি নিশ্চিত করা হয়, যা তার ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।
জানা গেছে, হিরো আলম বেশ কিছুদিন ধরেই তীব্র মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন। এর পেছনে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের জটিলতাকে দায়ী করা হচ্ছে। চলতি মাসের ৭ তারিখে তার স্ত্রী রিয়ামনি তাকে তালাকের আইনি নোটিশ পাঠান। এর আগেও স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদ, পরকীয়ার অভিযোগ এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তাকে সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে।
মানসিক চাপের বিষয়টি সম্প্রতি আরও গুরুতর রূপ নেয়। গতকাল (মঙ্গলবার) তিনি ফেসবুকে নিজের মৃত্যু কামনা করে এবং স্ত্রী রিয়ামনিকে দায়ী করে একাধিক আবেগঘন পোস্ট দেন। একটি পোস্টে তিনি নিজের জানাজার সময় উল্লেখ করে লেখেন, "আমার জীবন পদে পদে মানসিক যন্ত্রণায় ভরা, আজ আমার জীবন শেষ করে দিয়েছে।"
আত্মহত্যার ইঙ্গিত দিয়ে পোস্ট করার পর তিন সন্তানের অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন বলে জানা যায়। তবে, চলমান পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক চাপের ধকল তার শারীরিক অবস্থাকে গুরুতরভাবে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও উদ্বেগ হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। হিরো আলমের অসুস্থতার খবরে সামাজিক মাধ্যমে তার ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী