ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
'কুলি' বনাম 'ওয়ার ২': যুদ্ধের আগে রজনীকে কী বললেন হৃতিক?
ভারতের সিনেমার দুই প্রজন্মের দুই মহাতারকা রজনীকান্ত এবং হৃতিক রোশন বক্স অফিসে একে অপরের মুখোমুখি হতে চলেছেন। আগামীকাল, ১৪ আগস্ট, মুক্তি পাচ্ছে রজনীকান্ত অভিনীত 'কুলি' এবং হৃতিক রোশনের 'ওয়ার ২'। এই লড়াইয়ের ঠিক আগেই কিংবদন্তি রজনীকান্তকে তার অভিনয় জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আবেগঘন বার্তা পাঠিয়েছেন হৃতিক।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হৃতিক লেখেন, "আপনার পাশে দাঁড়িয়ে আমি অভিনেতা হিসেবে প্রথম পদক্ষেপ নিয়েছিলাম। আপনি আমার প্রথম শিক্ষকদের একজন এবং এখনও আমার অনুপ্রেরণা ও মানদণ্ড হয়ে আছেন। পর্দায় আপনার জাদুর ৫০ বছর পূর্ণ হওয়ায় অনেক অভিনন্দন!"
এই বার্তার মাধ্যমে হৃতিক তাদের পুরনো স্মৃতি রোমন্থন করেছেন। ১৯৮৬ সালে শিশুশিল্পী হিসেবে 'ভগবান দাদা' ছবিতে তিনি রজনীকান্তের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। বক্স অফিসে একে অপরের প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও হৃতিকের এই উষ্ণ বার্তা নেটিজেনদের মন জয় করেছে।
অয়ন মুখার্জি পরিচালিত 'ওয়ার ২' একটি বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার এবং যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ সিনেমা। এতে হৃতিকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানিকে।
অন্যদিকে, লোকেশ কনগরাজ পরিচালিত 'কুলি' একটি তারকাবহুল অ্যাকশন সিনেমা। এতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন নাগার্জুনা, শ্রুতি হাসান, আমির খান (ক্যামিও), এবং সত্যরাজের মতো অভিনেতারা। দুটি সিনেমাই বক্স অফিসে বড় ধরনের সাফল্যের প্রত্যাশা তৈরি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়