ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ইএফটিতে আরও ১ লাখ শিক্ষকের বেতন আগামী সপ্তাহে
ডুয়া ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আগামী সপ্তাহে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে নিজেদের বেতন পাবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস.এম জিয়াউল হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যারা প্রথম ধাপে ইএফটি পদ্ধতিতে বেতন-ভাতা পাননি তারা আগামী সপ্তাহে বেতনের বার্তা পাবেন এবং এরপর অর্থ মন্ত্রণালয় তথ্য যাচাই-বাছাই করে সরকারি অংশের টাকা অবমুক্ত করবে।
এখন পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা অ্যানালগ পদ্ধতিতে ব্যাংকগুলোর মাধ্যমে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় অনেক সময় দেরি হয় এবং শিক্ষকদের বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হতে হয়। যার ফলে তারা সরকারি কর্মকর্তাদের মতো মাসের শুরুতে নিরবচ্ছিন্নভাবে বেতন পেতে চান।
উল্লেখ্য, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষামন্ত্রণালয় ইএফটি পদ্ধতিতে বেসরকারি শিক্ষকদের বেতন দেওয়ার ঘোষণা দেয়। প্রথমদিকে মাত্র ২০৯ জন শিক্ষক-কর্মচারীর বেতন ইএফটিতে ছাড় করা হয়েছিল। এরপর গত ১ জানুয়ারি এক লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন পেতে সক্ষম হয়েছেন।
বর্তমানে ৩ লাখ ৮০ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারীর মধ্যে ২ লাখ ৮৯ হাজারের তথ্য যাচাই করা হচ্ছে, এবং অবশিষ্টদের তথ্যের কিছু ত্রুটি সংশোধনের প্রক্রিয়ায় রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)