ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রায় দুই দশক পর আবারও ফিরছে ‘নতুন কুঁড়ি’
বাংলাদেশ টেলিভিশনের ঐতিহাসিক শিশু-কিশোর প্রতিযোগিতা ভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও ফিরে আসছে প্রায় দুই দশক পর। এক সময় দেশের প্রতিটি প্রান্ত থেকে শিশুদের প্রতিভা বিকাশে বড় ভূমিকা রাখা এই রিয়েলিটি শো ফের চালু করার ঘোষণা দিয়েছে বিটিভি।
১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় যাত্রা শুরু করা ‘নতুন কুঁড়ি’ সর্বশেষ সম্প্রচারিত হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার নতুন আঙ্গিকে ফিরছে অনুষ্ঠানটি। গতকাল বাংলাদেশ টেলিভিশনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে ‘নতুন কুঁড়ি’র নতুন লোগো ও টিজার প্রকাশ করা হয়েছে।
বিটিভি সূত্র জানিয়েছে, আগামী ১৫ আগস্ট থেকে অনলাইনে শুরু হবে ‘নতুন কুঁড়ি’র রেজিস্ট্রেশন। প্রতিযোগিতার জন্য দেশকে ২০টি অঞ্চলে ভাগ করে অঞ্চলভিত্তিক বাছাই অনুষ্ঠিত হবে। বাছাইকৃত বিজয়ীরা অংশ নেবে মূল প্রতিযোগিতায়।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুটি বয়সভিত্তিক বিভাগে— ‘ক’ শাখা (৬–১০ বছর) এবং ‘খ’ শাখা (১১–১৫ বছর)। একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন ও গল্প বলাসহ নানা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন শিল্পী সৃষ্টি ও শিশুদের অনুপ্রেরণার প্ল্যাটফর্ম হিসেবে ‘নতুন কুঁড়ি’ এক সময় ছিল দারুণ জনপ্রিয়। এই অনুষ্ঠানের হাত ধরেই দেশের মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন অসংখ্য গুণী শিল্পী। এর মধ্যে উল্লেখযোগ্য তারানা হালিম, তমালিকা কর্মকার, মেহবুবা মাহনূর চাঁদনী, রুমানা রশীদ ঈশিতা, তারিন জাহান, সাবরীন সাকা মীম ও নুসরাত ইমরোজ তিশা।
‘নতুন কুঁড়ি’র এই নতুন উদ্যোগ শুধু শিশু-কিশোরদের জন্য নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জন্যও এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)