ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মারা গেলেন ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও ‘দেবদাস’ খ্যাত নাজিমা আর নেই। সত্তরের দশকে পার্শ্ব-চরিত্রে অভিনয় করে দর্শকের মনে বিশেষ স্থান করে নেওয়া এই শিল্পী ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার (১১ আগস্ট) তার মৃত্যুর খবর নিশ্চিত করেন কাজিন জারিন বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন নাজিমা। আলো-ঝলমলে চলচ্চিত্র জগত থেকে অনেক আগেই দূরে সরে যাওয়া এই অভিনেত্রী জীবনের শেষ দিনগুলো মুম্বাইয়ের দাদারে দুই সন্তানের সঙ্গে কাটিয়েছেন। তার শেষ সময় ছিল নীরবতা ও একাকীত্বে আচ্ছন্ন।
অভিনয় জীবনে নাজিমা প্রধানত নায়িকাদের বোন বা ঘনিষ্ঠ বান্ধবীর চরিত্রে অভিনয় করলেও সেই ভূমিকাতেই তিনি দর্শকের মনে অমলিন ছাপ রেখেছেন। ‘দেবদাস’-এ পারোর ছোটবেলার বান্ধবী, ‘আয়ে দিন বাহার কে’-তে আশা পারেখের বোন এবং ‘ড্রিম গার্ল’-এ হেমা মালিনীর ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে তার অভিনয় ছিল প্রশংসিত। এছাড়া রাজ কাপুর প্রযোজিত ‘অব দিল্লি দূর নেহি’তেও তার কাজ সমাদৃত হয়।
রাজেশ খান্নার সঙ্গে ‘অউরত’ ও ‘ডোলি’, সঞ্জীব কুমারের সঙ্গে ‘নিশান’সহ ‘মনচলি’, ‘প্রেম নগর’, ‘অনুরাগ’ এবং ‘বেইমান’-এর মতো ছবিতে তার অভিনয় স্মরণীয় হয়ে আছে।
১৯৪৮ সালের ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন মেহর-উন-নিসা যিনি চলচ্চিত্র জগতে নাজিমা নামেই পরিচিত। মাত্র চার বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ‘বেবি চাঁদ’ নামে অভিনয় শুরু করেন তিনি। বিমল রায়ের ‘দো বিঘা জমিন’-এ বড় বোনের চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো দর্শকের নজরে আসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে