ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
মিশিগানে সুরের ঝড় তুললেন নগরবাউল জেমস
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ‘২৩তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল’-এ সুরের মাতম তুললেন কিংবদন্তি রকস্টার নগরবাউল জেমস। হ্যামট্রাম্যাক সিটির জোসেফ ক্যাম্পু অ্যাভিনিউতে গত ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসবে জেমসের পারফরম্যান্স ছিল মূল আকর্ষণ।
হাজারো দর্শক-শ্রোতার উপস্থিতিতে মঞ্চে ওঠেন জেমস। তাঁর একের পর এক জনপ্রিয় গানে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন দর্শকেরা। শুধু মিশিগান নয়, জেমসের গান শুনতে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য ও শহর থেকেও ছুটে আসেন অসংখ্য প্রবাসী বাঙালি, যা শান্ত এই শহরটিকে এক উৎসবমুখর জনপদে পরিণত করে।
এই উৎসবটি কেবল সংগীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। মেলা প্রাঙ্গণে শতাধিক স্টলে ছিল রকমারি খাবার, শাড়ি, পোশাক এবং বিভিন্ন কুটির শিল্পের পসরা। আকর্ষণীয় রাফেল ড্র, খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি বাংলাদেশের লাল-সবুজ পতাকার ওড়াউড়ি উৎসবটিকে এক ভিন্ন মাত্রা দেয়।
জেমস ছাড়াও এবারের মেলায় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী ও রিজিয়া পারভীন। দর্শকদের বিনোদনের জন্য মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা জায়েদ খান ও অভিনেত্রী দীঘি। স্থানীয় শিল্পীরাও বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
এর আগে গত শনিবার উৎসবের আহ্বায়ক বকুল তালুকদার এবং প্রধান পৃষ্ঠপোষক নাসির সবুজ বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বকুল তালুকদার তার বক্তব্যে উৎসবের অতীত ও বর্তমানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী