ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রেকর্ড গড়ে চতুর্থবার আইসিসির মাসসেরা হলেন গিল
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিল। এই নিয়ে চতুর্থবারের মতো তিনি মাসসেরা ক্রিকেটারের সম্মান অর্জন করলেন, যা পুরুষ ক্রিকেটারদের মধ্যে একটি রেকর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে গিলকে বেছে নেয় আইসিসি। জুলাই মাসে তিনি টেস্ট ক্রিকেটে ৯৪.৫০ গড়ে মোট ৫৬৭ রান করেন। এর মধ্যে বার্মিংহামে খেলা ২৬৯ রানের এক অনবদ্য ইনিংসও রয়েছে। এই ইনিংস খেলার পথে তিনি বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক টেস্টে ৪০০-এর বেশি রান করার বিরল কৃতিত্ব দেখান।
আইসিসির মাসসেরা নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত গিল বলেন, "জুলাই মাসের জন্য আইসিসির সেরা ক্রিকেটারের সম্মান পেয়ে খুব ভালো লাগছে, এটি একটি দারুণ অনুভূতি। অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম টেস্ট সিরিজ ছিল, তাই এই পুরস্কারটা আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামে করা দ্বিশতরানের ইনিংসটা সারাজীবন মনে থাকবে।"
তিনি আরও যোগ করেন, "অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ আমার কাছে এক শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। পুরস্কারের জন্য আমাকে নির্বাচিত করায় আমি বিচারকদের এবং আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)