ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিএসসির বহরে যুক্ত হবে যুক্তরাষ্ট্রের দুই আধুনিক বাল্ক ক্যারিয়ার
দেশের নৌপরিবহন সক্ষমতা আরও বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে আসা জাহাজ দুটির প্রতিটির ধারণক্ষমতা হবে ৫৫-৬৬ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি)। পুরো ক্রয় প্রক্রিয়ার জন্য ব্যয় ধরা হয়েছে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা, যা বিএসসির নিজস্ব অর্থায়নেই সম্পন্ন হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন পায়।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘দুটি প্রতিটি ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ শীর্ষক প্রকল্পের আওতায় এক ধাপ দুই খাম পদ্ধতিতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্র প্রক্রিয়ায় তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান কারিগরি মূল্যায়নে যোগ্য বা রেসপনসিভ বিবেচিত হয়।
পরে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি (টিইসি) প্রস্তাবগুলো পর্যালোচনা করে সর্বনিম্ন দরদাতা হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি-কে চূড়ান্তভাবে সুপারিশ করে। প্রতিষ্ঠানটি ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে জাহাজ দুটি সরবরাহ করবে, যা বাংলাদেশি মুদ্রায় সমান ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।
নতুন জাহাজ কেনার বিষয়ে বিএসসির এক কর্মকর্তা জানান, নতুন জাহাজ দুটি বহরে যুক্ত হলে আন্তর্জাতিক বাল্ক পরিবহন খাতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে। পাশাপাশি সমুদ্রপথে আমদানি-রপ্তানিতে খরচ কমানো ও সময় সাশ্রয়ে বড় ভূমিকা রাখবে এই বিনিয়োগ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)