ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা জানালেন প্রধান নির্বাচক
ডুয়া ডেস্ক : সাকিব আল হাসানকে এবারের বিশ্বমঞ্চে দেখা যাবে কি না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটপ্রেমীদের মনে। বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ক্রিকেট পাড়ায় এই তারকা ক্রিকেটারের উপস্থিতি নিয়ে চলছে তুমুল আলোচনা।
বরাবরই দেশি ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ বিপিএল। তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঝলমলে আসরেই নেই দেশের সফলতম ক্রিকেটার সাকিব।
এই মুহুর্তে সাকিব নাম লিখিয়েছেন বুড়োদের লিজেন্ডস লিগে। তার বিপিএলে অনুপস্থিতি নিয়েও চলছে বেশ আলোচনা। এরই মাঝে খারাপ সময় একবারে ঝেকে বসেছে এই অলরাউন্ডারের সঙ্গে। যেখানে পা ফেলছেন সেখানেই বিপদ ধরে বসেছে তাকে।
১৭ বছরের ক্যারিয়ারের পড়ন্ত বেলায় প্রশ্ন উঠেছে তার বোলিং অ্যাকশনের অবৈধ নিয়ে। যার জন্য শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন তিনি। যতদিন না পর্যন্ত তার বোলিংয়ে বৈধতা আসে। যার ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে শঙ্কা বিসিবি।
এ প্রসঙ্গে বুধবার (০৮ জানুয়ারি) সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান থাকবেন কিনা সেই সিদ্ধান্ত বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল আসার পর।’
ফলে সাকিবের বোলিং অ্যাকশনের বৈধতার ওপর ঝুলে আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের দলে থাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)