ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের জামিন
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় জামিন মঞ্জুর হয়েছে অভিনেত্রী শমী কায়সারের। সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিনের আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ গুলিবিদ্ধ হন। উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মিছিল চলাকালে ছোড়া গুলি তার বাম কাঁধে লাগে। চিকিৎসা শেষে তিনি সুস্থ হন।
এ ঘটনায় ২২ আগস্ট জুবায়ের উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন। মামলায় ১১ জনকে নামীয় আসামি ও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সন্দেহভাজনদের মধ্যে ছিলেন শমী কায়সার।
এর আগে ৯ এপ্রিল ঢাকার সিএমএম আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ৫ নভেম্বর রাতে উত্তরা থেকে তাকে আটক করা হয়। পরদিন অন্য একটি হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে পাঠানো হয় এবং তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।
শমী কায়সার নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক। তার বাবা শহীদুল্লাহ কায়সার ছিলেন লেখক আর মা পান্না কায়সার সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন হলেন পান্না কায়সার। সেই সূত্রে শমী কায়সার ও রাজনীতিক মাহি বি. চৌধুরী খালাতো ভাইবোন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী