ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
লাল কার্ড দেখে যে সাজা পেলেন ভিনিসিয়াস
ডুয়া ডেস্ক : ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষকের ঘাড়ে ধাক্কা দেওয়ায় কার্ড দেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৭৯ মিনিটে লাল কার্ড দেখেছিলেন তিনি। এরপর রেফারির প্রতি আক্রমণাত্মক আচরণ করেন ভিনিসিয়াস।
এ ঘটনায় রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকাকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ওই দুই ম্যাচের নিষেধাজ্ঞা কেবল লা লিগার ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
যার অর্থ রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে খেলতে বাধা নেই ভিনিসিয়াসের। আগামী ১০ জানুয়ারি রিয়াল মায়োর্কার বিপক্ষে সুপার কাপের ফাইনালের লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ। অন্য সেমিফাইনালে বার্সেলোনা ও অ্যাথলেটিকো বিলবাও আজ রাতে মুখোমুখি হবে।
রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠলে ১২ জানুয়ারির ওই ম্যাচেও খেলতে বাধা নেই ভিনির। লস ব্লাঙ্কোসদের পরবর্তী লিগ ম্যাচ লাস পালমাসের বিপক্ষে।
১৯ জানুয়ারির ওই ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়াস। এরপর ২৩ জানুয়ারির চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারবেন। দলের বাইরে থাকতে হবে ২৬ জানুয়ারি রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের আগে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ মাধ্যম দাবি করেছে, কোচের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রিয়ালের হয়ে পেনাল্টি নেবেন ভিনিসিয়াস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের