ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
টরন্টো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘আলী’
কান ও মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের পর এবার উত্তর আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) নির্বাচিত হয়েছে বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। উৎসবের ৫০তম আসরে ‘শর্টকাটস কম্পিটিশন’ বিভাগে প্রদর্শিত হবে ছবিটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নির্মাতা আদনান আল রাজীব এই অর্জনকে একটি বিশাল মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, "কানে সম্মানজনক স্বীকৃতি এবং মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর এবার উত্তর আমেরিকায় এক অসাধারণ যাত্রা শুরু হচ্ছে ‘আলী’র। টরন্টো উৎসবের ৫০তম আসরে অংশ নেওয়া আমাদের জন্য বিশাল এক অর্জন।"
আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে যোগ দিতে নির্মাতা আদনান আল রাজীব, নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু এবং শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী ৫ সেপ্টেম্বর টরন্টোর উদ্দেশ্যে রওনা দেবেন।
এর আগে ছবিটি অস্ট্রেলিয়ার ৭৮তম মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। সেখানে ৮ আগস্ট প্রথম এবং ১৮ আগস্ট দ্বিতীয় প্রদর্শনীর তারিখ নির্ধারিত ছিল। চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে ‘আলী’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এবং সেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জন করে, যা কান উৎসবে বাংলাদেশের জন্য প্রথম কোনো পুরস্কার।
১৫ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে এক উপকূলীয় শহরের কিশোরকে কেন্দ্র করে। সেই শহরে নারীদের গান গাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও, কিশোর আলী নারীকণ্ঠে গান গাইতে পারে। শহরে যাওয়ার স্বপ্ন পূরণের জন্য সে একটি গানের প্রতিযোগিতায় অংশ নেয়। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন। এর চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো এবং কায়লা রোমেরো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী