ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে আইনি ব্যবস্থা নিলেন অপূর্ব
সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ছেলে আয়াশকে একটি সারপ্রাইজ দেন। ঘুমন্ত ছেলেকে হঠাৎ চমকে দেওয়ার আবেগঘন সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করলে তা নিয়ে নেতিবাচক আলোচনা শুরু হয়।
বাবা-ছেলের কান্নাজড়িত আবেগঘন ভিডিওটিকে কেন্দ্র করে কিছু অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভিত্তিহীন ও আপত্তিকর মন্তব্য করা হয়, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অপূর্ব।
এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও যারা নোংরামি করে, তারা অমানবিক। তিনি জানান, এই ধরনের মন্তব্যকারীদের বোধশক্তি ও পারিবারিক শিক্ষার অভাব রয়েছে।
অপূর্ব আরও জানান, যারা তার ও তার সন্তানের নামে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিট কয়েকজনকে শনাক্ত করেছে এবং বাকিদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের ছেলে আয়াশ সবসময় ভালোবাসা ও যত্নের মধ্যেই আছে এবং তার সুখই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে