ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ ছাড়ছে সর্বশেষ বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস ফার্মা
ডুয়া নিউজ: পশ্চিমা বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন, নুভিস্তা ফার্মা ও সানোফি ফার্মার পর এবার বাংলাদেশ ছাড়ছে সুইজারল্যান্ডভিত্তিক নোভার্টিস।
প্রতিষ্ঠানটি তাদের হাতে থাকা নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের (এনবিএল) ৬০ শতাংশ শেয়ারের পুরোটাই দেশীয় প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে বিক্রির জন্য চুক্তি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, রেডিয়েন্টের জন্য এটি তৃতীয় অধিগ্রহণ চুক্তি। দেড় দশকের কার্যক্রমে প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ২ হাজার ২০০ কোটি টাকায় পৌঁছেছে। প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ ১০ ওষুধ কোম্পানির একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
নোভার্টিসের এশিয়া অ্যাসপায়ারিং মার্কেট-এর প্রধান কেভিন জু প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, নিজেদের বৈশ্বিক কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা এনবিএলে তাদের শেয়ার স্থানীয় একটি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানির কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন।
নোভার্টিস ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। নোভার্টিস ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) যৌথ উদ্যোগে কোম্পানিটি পরিচালিত হচ্ছিল।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শহরিয়ার জাহেদী বলেন, তারা এনবিএলে নোভার্টিসের লিগ্যাসি ধরে রাখবেন, যেমনটি তারা ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের কাছ থেকে ৮০ কোটি টাকায় জুলফার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণ করার পর করেছেন।
নোভার্টিস চলে যাওয়ার পর বাংলাদেশে স্থানীয় কারখানা থাকা একমাত্র বিদেশি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি হবে ভারতীয় সান ফার্মার সহযোগী প্রতিষ্ঠান সান ফার্মা বাংলাদেশ।
শিল্পসংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় ওষুধ কোম্পানিগুলোর শক্তিশালী উত্থানের কারণে বাংলাদেশে বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ক্রমশ প্রতিযোগিতার পিছিয়ে পড়ছে। এ কারণে তারা একে একে এদেশ থেকে ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?