ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
না ফেরার দেশে পোর্তোর চ্যাম্পিয়নস লিগজয়ী অধিনায়ক জর্জ কস্তা
চলে গেলেন ফুটবল বিশ্বে পর্তুগালের এক উজ্জ্বল তারকা, এফসি পোর্তোর কিংবদন্তি অধিনায়ক জর্জ কস্তা। ক্লাবটি মঙ্গলবার (৫ আগস্ট) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।জর্জ কস্তা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের ট্রেনিং সেন্টারে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো আর সম্ভব হয়নি।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। চিকিৎসকেরা তার বিষয়ে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই সাবেক ডিফেন্ডারের।
তার মৃত্যুর বিবৃতিতে পোর্তো জানিয়েছে,“আমাদের ক্লাবের কিংবদন্তি অধিনায়ক এবং বর্তমানে ফুটবল পরিচালকের দায়িত্ব পালনকারী জর্জ কস্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা গভীর শোকাহত।”
কস্তার ফুটবল ক্যারিয়ার: জর্জ কস্তার পুরো ক্লাব ক্যারিয়ারই যেন পোর্তোকে ঘিরেই আবর্তিত। ১৯৯০ থেকে ২০০৫ পর্যন্ত দীর্ঘ ১৫ বছর ক্লাবটির হয়ে খেলেছেন ৩৮৩টি ম্যাচ। এই সময়ে জিতেছেন ২৪টি
শিরোপা, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, কোচ জোসে মরিনহোর অধীনে
২০০৩ সালে উয়েফা কাপ (বর্তমানে ইউরোপা লিগ) একাধিকবার লিগ শিরোপা ও ঘরোয়া কাপ
বিশেষ করে ২০০৪ সালে মরিনহোর অধীনে চ্যাম্পিয়নস লিগ জয়ের সময় দলটির অধিনায়ক ছিলেন কস্তা, যা এখনো পোর্তোর ইতিহাসের সবচেয়ে গৌরবময় অর্জন।
কোচিং ক্যারিয়ার:
খেলোয়াড়ি জীবন শেষে ২০০৬ সালে অবসর নিয়ে কোচিংয়ে নাম লেখান কস্তা। এরপর ১৬টি ক্লাবের ডাগআউটে দায়িত্ব পালন করেন তিনি, যার মধ্যে পর্তুগাল ছাড়াও বিভিন্ন দেশে কোচিংয়ের অভিজ্ঞতা ছিল তার।
ফুটবলপ্রেমীদের কাছে তিনি শুধু এক সফল অধিনায়কই নন, বরং ছিলেন এক অনুপ্রেরণা—একজন নিবেদিতপ্রাণ সৈনিক, যিনি মাঠে সব সময় ছিলেন আপসহীন।
পোর্তোসহ গোটা ফুটবল দুনিয়ায় তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বহু ভক্ত-সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিচারণা করে শ্রদ্ধা জানাচ্ছেন।বিদায়, চ্যাম্পিয়ন কাপ্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)