ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
আসিফের কণ্ঠে নতুন প্রেমের গান ‘যত ভালোবাসি তোরে’
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আবারও হাজির হয়েছেন প্রেমের আবহে গড়া নতুন একটি গানে। সম্প্রতি ডিপি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার এ নতুন গান ‘যত ভালোবাসি তোরে’।
প্রেমঘন এই গানের ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম। গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত কর।
গানেতে অংশগ্রহণ করা মডেল অনন্যা জানান, ‘এটি চমৎকার একটি রোমান্টিক গান। ভিডিওতেও সেই আবহ বজায় রাখার চেষ্টা করেছি। আসিফ ভাইয়ের গানে মডেল হতে পারা সত্যিই খুবই আনন্দের।’নয়ন সানিও জানান, ‘আসিফ ভাইয়ের গান মানেই এক আলাদা আবেগ। দর্শক-শ্রোতাদের ভালো লাগলে সেটাই হবে আমাদের সাফল্য।’
এর আগে ১০ জুলাই ‘ভীষণ কান্না পায়’ শিরোনামে আসিফ আকবরের আরেকটি গান প্রকাশ পেয়েছিল রিদম অব ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। সেই গানে নিজেই মডেল হয়েছেন আসিফ। গানটির কথা লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান, ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম।
আসিফ আকবর বলেন, ‘আমি সবসময় শ্রোতাদের ভালো লাগার মতো গান উপহার দিতে চাই। গানগুলোতে সেই চেষ্টার কোনো কমতি রাখিনি। শ্রোতারা ভালোবাসলেই সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী