ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুবলীর সঙ্গে শাকিব, স্ট্যাটাসে অপুর ‘সাইলেন্ট
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ব্যক্তিজীবনে দুই চিত্রনায়িকা—অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। আবার দুজনের সঙ্গেই একইভাবে বিচ্ছেদ ঘটেছে তার। এরপরও বিভিন্ন সময়ে দুই প্রাক্তন স্ত্রীকেই কখনও অনুষ্ঠানে, কখনও ব্যক্তিগত মুহূর্তে শাকিবের সঙ্গে দেখা গেছে।
এই মুহূর্তে শাকিব খান যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শবনম বুবলীর সঙ্গে। একসঙ্গে তোলা তাদের ছবিগুলো ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন সময় অনেকেই জানতে চেয়েছেন অপু বিশ্বাসের প্রতিক্রিয়া।রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বনানীতে লেখক সিফাত নুসরাতের বই ‘অগ্নিকন্যা’ উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। আয়োজনে ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ব্যক্তিগত প্রসঙ্গে কথা বলতে গেলে শাকিব-বুবলীর নিয়ে প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। প্রশ্ন শুনে হালকা হেসে অপু বলেন:“কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে না-ও চিনতে পারে—এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু একই সময়ে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার হতে পারে আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নয়। এটাই বাস্তবতা।”
শাকিব খান নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি জানান,“আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। কেউ যদি সেটা না পড়ে থাকেন, দয়া করে পড়ে নিন। আপনার প্রশ্নের উত্তর সেখানেই পাবেন।”
তবে অপু ব্যক্তিগত সম্পর্কের বাইরে তার পেশাগত অবস্থানও স্পষ্ট করে দেন।“আমরা সবাই পেশাদার শিল্পী। ব্যক্তিগত জীবনের বাইরেও আমাদের মধ্যে কাজের সম্পর্ক রয়েছে। আমি সবাইকে সম্মান করি।”
পুত্র আব্রাম খান জয় সম্পর্কে কথা বলতে গিয়ে অপু বলেন,“অভিনেত্রী হিসেবে সফল হয়েছি। কিন্তু মা হিসেবে সফলতা তখনই আসবে, যখন আমি আমার ছেলেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারব। দর্শকদের ভালোবাসা ও দোয়া আমাকে এগিয়ে যেতে সাহস দেয়।”
অপুর প্রতিটি জবাব ছিল পরিণত, ভদ্র এবং আত্মবিশ্বাসী—যেখানে ছিল না তিক্ততা, বরং ছিল একজন মা, শিল্পী ও সাবেক সঙ্গী হিসেবে নিজের অবস্থানকে সম্মানের সঙ্গে তুলে ধরার সচেতন প্রয়াস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে