ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার সেরা শাহরুখ
প্রায় তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন কিং খান খ্যাত শাহরুখ খান। বছরের পর বছর ধরে বক্স অফিস কাঁপানো, অগণিত ভক্তের ভালোবাসা অর্জন সত্ত্বেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এতদিন ছিল তার কাছে অধরা।
অবশেষে সেই অপূর্ণতা পূরণ হচ্ছে। ‘জওয়ান’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের সুবাদে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশাহ ।
শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১৯৯২ সালে ‘দিওয়ানা’সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের। এরপর টানা প্রায় সাড়ে তিন দশকের ক্যারিয়ারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’‘মাই নেম ইজ খান’‘চাক দে ইন্ডিয়া’‘স্বদেশ’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় সিনে দুনিয়ার আলোচিত ও ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০২৩ সাল শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সেরা বছর হিসেবে ধরা হচ্ছে। ওই বছর মুক্তি পেয়েছে তার তিনটি ব্লকবাস্টার সিনেমা— ‘পাঠান’‘জওয়ান’ও ‘ডানকি’। সবক’টি ছবিই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিলো ছবিগুলো আয় করেছিলো হাজার কোটি রুপিরও বেশি।
জাতীয় চলচ্চিত্র পুরুস্কার পাচ্ছেন এমন খবর শোনার পর শুক্রবার রাতে এক ভিডিওবার্তায় শাহরুখ খান বলেন,"এই প্রাপ্তি অন্য সব কিছুর থেকে আলাদা। ভাষায় প্রকাশ করতে পারবো না অনুভূতি।
আমার ক্যারিয়ারের পিছনে সকল পরিচালক ও প্রযোজকদের ধন্যবাদ জানাতে চাই।
জুরিবোর্ড ও দর্শকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আর 'জওয়ান' এর পরিচালক এটলি সাহেব ও পুরো টিমের প্রতি রইলো অনেক ভালোবাসা।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে