ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাঁধন-সাবা ইস্যুতে মুখ খুললেন অরুণা
বাঁধনের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।মুলত এক নারীর করা মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন সোহানা সাবা। ওই মন্তব্যে বাঁধনকে ভণ্ড' এবং ‘ড্রামাবাজ’ বলে সম্বোধন করা হয়েছিল।
সেখানে আরও বলা হয়, বাঁধন নাকি তার ব্যক্তিগত জীবনের 'কেচ্ছা' কলকাতায় গিয়ে প্রচার করেন।
স্ক্রিনশটটি শেয়ার করে সাবা লেখেন, ‘এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন, হয়তো দিদিটিকে ব্লকও করেছেন ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।’
সাবার পোস্টের অল্পকিছুক্ষণ পরেই বাঁধন একটি দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে তার প্রতিক্রিয়া জানান দেন। পোস্টে কারও নাম তিনি উল্লেখ না করলেও ইশারায় ও তার লেখায় স্পষ্টতই ইঙ্গিত দেন যে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। বাঁধন লিখেছেন, ‘যখন কেউ আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে এবং আপনাকে নিয়ে মিথ্যাচার করে, তখন আপনার চুপ থাকা উচিত নয়।’
এই দ্বন্দ্বের মধ্যে যোগ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনি সাবার পোস্টে মন্তব্য করেন, ‘ড্রামাবাজি’ যা এই বিতর্কে নতুন মাত্রা যোগ করে।
উল্লেখ্য, জুলাইয়ের আন্দোলনের সময় অরুণা বিশ্বাস এবং সোহানা সাবা তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন তারা । তাদের এই সমর্থন তখন থেকেই আলোচনায় ছিল। এই তারকাদের মধ্যকার প্রকাশ্য দ্বন্দ্ব এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে