ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টেস্টে হোয়াইটওয়াশের পর বড় শাস্তির মুখে পাকিস্তান
ডুয়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটি পাকিস্তানের জন্য ছিল এক দুঃস্বপ্ন। সেঞ্চুরিয়নে ২ উইকেট এবং কেপটাউনে ১০ উইকেটের ব্যবধানে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শান মাসুদের দল। তবে, সিরিজ হার ছাড়াও পাকিস্তানকে শাস্তির সম্মুখীন হতে হচ্ছে।
কেপটাউন টেস্টে স্লো ওভার রেটের জন্য পাকিস্তানকে জরিমানা করেছে আইসিসি (বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা)। এর সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের পাঁচ পয়েন্টও কাটা পড়েছে।
জরিমানা হিসেবে পাকিস্তানকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ গুণতে হবে। পয়েন্ট কাটা যাওয়ার পর, পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে ২৪.২৪, যা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের সমান।
জানা গেছে, পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে পাঁচটি ওভার কম বল করেছে, ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ কন্ডিশনের আওতায় তাদের পাঁচ পয়েন্ট কাটা হয়েছে। এই নিয়ম অনুসারে, প্রতিটি কম ওভার সম্পাদন করার জন্য একটি দলকে পয়েন্ট জরিমানা করা হয়।
আইসিসির এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি মঞ্জুর করেন এবং পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ শাস্তির বিষয়টি মেনে নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)