ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
টানা চতুর্থ হার ঢাকা ক্যাপিটালসের
ডুয়া নিউজ: এবারের বিপিএলে বড় চমক ছিলো বাংলাদেশি সুপারস্টার শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিকানায় যুক্ত হয়েছেন তিনি। বাংলাদেশি কিং খান ভালো কিছু করবেন, এমনটি আশা ছিলো ক্রিকেটপ্রেমিদের। তবে হতাশ করলো লিটন-মুস্তাফিজরা। পর পর তিন ম্যাচ হেরে ঢাকা পর্ব শেষ করেন লিটনরা। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সিলেট পর্বে রংপুরের বোলারদের তোপে মাত্র ১১১ রানে থেমেছিল ঢাকা ক্যাপিটালস।
জবাবে ব্যাট করতে নেমে ৪০ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। টানা পঞ্চম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছেন তারা। অন্যদিকে, চলতি বিপিএলে নাম লেখানো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস টানা চার ম্যাচেই হারের স্বাদ পেলো। ঢাকা পর্বে টানা তিন হারের পর মোসাদ্দেক হোসেনকে দলে ভেড়ান দলটি, তবে এতেও ভাগ্য বদলালো না।
১১২ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার আজিজুল হাকিম তামিমকে হারায় রংপুর। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আজ করতে পারলেন মোটে ১৪ বলে ৫ রান।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস আজও ছন্দে ছিলেন। এদিন ৪৪ রানে তাকে ফেরান নতুন যোগ দেওয়া মোসাদ্দেক হোসেন। আউট হওয়ার আগে ৪ চার ও ৩ ছয়ে ৪৪ রান করেন হেলস। সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৩ রান। পরে দুই পাকিস্তানি ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ'র ব্যাটে চড়ে জয় নিশ্চিত হয় রংপুরের।
এর আগে সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না ঢাকার। দুই ওপেনারের বিদায়ের পর পথ হারিয়ে ফেলে থিসারা পেরেরার দল। দুই ওপেনার জেসন রয় এবং হাবিবুর রহমান সোহান মিলে উদ্বোধনী জুটিতে ২৮ রান যোগ করেছিলেন।
দুই ওপেনারের বিদায়ের পর ‘তাসের ঘরের মতো’ ভেঙে পড়ে ঢাকার ব্যাটিং অর্ডার। একের পর এক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় খালেদ মাহমুদ সুজনের দল। আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা সাব্বির রহমানও আস্থার প্রতিদান দিতে পারেননি। ৭ বলে ৩ রান করে ফিরে গেছেন। ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা লিটন দাস বিদায় নেন ১৩ বলে ৯ রান করে।
শেষ দিকে মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু দুই অঙ্কের কোটা পেরোতে পেরেছিলেন। বাকিরা কেউই সেভাবে রান পাননি। ১৬.৩ ওভারের খেলা শেষে ১১১ রান তুলে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের