ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
বৃত্তির জন্য মাদরাসা শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের নির্দেশনা
ডুয়া ডেস্ক : নতুন শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হালনাগাদ করতে হবে এমন নির্দেশনা দিয়ে সব মাদরাসা প্রধানকে চিঠি পাঠিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (০৭ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, মাদরাসার মেধা- সাধারণ বৃত্তিপ্রাপ্ত নিয়মিত ও অ্যাকাউন্ট বাউন্সব্যাক হওয়া শিক্ষার্থীদের টাকা গর্ভমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতির ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) পাঠানোর জন্য ভুল তথ্য সংশোধন করতে হবে।
একইসঙ্গে নতুন শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হালনাগাদ করতে হবে। এমন নির্দেশনা জানিয়ে সব মাদরাসা প্রধানকে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক রাজস্ব খাতভুক্ত সব ধরণের বৃত্তির টাকা গর্ভমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে অনলাইনে ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু কিছু মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য এখনো এন্ট্রি করেননি এবং কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠানো তথ্য ব্যাংক হিসাব নম্বর ও শাখার নাম, পরীক্ষার খ্রিষ্টাব্দসহ বিভিন্ন ধরনের ভুল রযেছে।
এছাড়া কিছু শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বরসহ ব্যাংক সংক্রান্ত কিছু তথ্য যথাযথ না থাকায় ইএফটি বাউন্স ব্যাক হয়েছে। যে সব শিক্ষার্থীর উপবৃত্তির টাকা বাউন্সব্যাক বা রির্টান হয়েছে তাদেররকে ফের টাকা পাঠানো জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর-প্রাসঙ্গিক তথ্য সংশোধন করা প্রয়োজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া