ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ঢাবিতে খাবার পানিতে মিলেছে মলমূত্রের জীবাণু 'কলিফর্ম'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীরা প্রতিনিয়ত যে খাবার পানি পান করছেন, তাতে মিলেছে মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে সক্ষম মল-মূত্রজনিত ব্যাকটেরিয়া কলিফর্ম।
২০২০-২১ সেশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন স্বপ্রণোদিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট থেকে খাবার পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নেন। পরবর্তীতে তা জনস্বাস্থ্য প্রকৌশলের কেন্দ্রীয় ল্যাবে পরীক্ষা করা হয়।
নমুনাগুলোর উপর মোট সাত ধরনের পরীক্ষা চালানো হয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কলিফর্ম (ফেকাল) ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্ণয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, কমপক্ষে ২ থেকে সর্বোচ্চ ১৪ মাত্রা পর্যন্ত কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে।
শাহরিয়ার ইয়ামিন বলেন, কিছুদিন আগে আমি ক্যাম্পাসের খাবার পানির মান টেস্ট করার জন্য ক্যাম্পাসের বেশ কয়েকটি পয়েন্ট থেকে পানির স্যাম্পল সংগ্রহ করি। প্রত্যেকটা স্যাম্পলের উপর ৭ ধরনের টেস্ট হয়। তার মধ্যে কলিফর্মের পরীক্ষায় আমরা জীবাণুর অস্তিত্ব পেয়েছি। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।
উল্লেখ্য, কলিফর্ম ব্যাকটেরিয়া সাধারণত মানুষের বা প্রাণীর মল ও মূত্রে পাওয়া যায়। এর উপস্থিতি পানিতে ফেকাল দূষণের স্পষ্ট প্রমাণ এবং ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, কলেরা ইত্যাদি জীবনঘাতী পানিবাহিত রোগের আশঙ্কা তৈরি করে। বিশেষত শিশু, বয়স্ক ও দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে