ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
ডুয়া ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে প্রোটিয়ারা। পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ফলোঅনের পর দ্বিতীয় ইনিংসে দারুণ লড়াই করলেও ম্যাচ বাঁচাতে পারেনি পাকিস্তান। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে চলে গেছে তারা।
১২ ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশের জয় ৪টি করে। দুই দলই ম্যাচ হেরেছে ৮টি করে। ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের আটে রয়েছে পাকিস্তান। ৪৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সাতে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। লর্ডসে খেলা হবে ১১ জুন থেকে ১৫ জুন।
দক্ষিণ আফ্রিকার করা ৬১৫ রানের জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১৯৪ রান করতে পারে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে ৪৭৮ রান করে। দক্ষিণ আফ্রিকাকে তারা ৫৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। জবাব দিতে নেমে মাত্র ৭.১ ওভারেই জয় নিশ্চিত করে দক্ষিন আফ্রিকা। ডেভিড বেডিংহ্যাম ৪৭ ও আইডেন মার্করাম ১৪ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৪৫ রান করেন অধিনায়ক শান মাসুদ। আগের দিন সেঞ্চুরি পেয়েছিলেন বাঁহাতি ওপেনার। তবে শুরুটা ভালো হলেও বেশিদূর যেতে পারেননি। ৩৭১ মিনিট ক্রিজে কাটিয়ে ১৭ চারে সাজান ইনিংসটি। এছাড়া ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি রিজওয়ান (৪১) ও সালমান আগা (৩৪)। এছাড়া ছোট ছোট অবদানে পাকিস্তানের রান ৪৭৮ হয়।
দক্ষিণ আফ্রিকার বোলিং ভালো হলেও অতিরিক্ত খাতে ৪৪ রান দিয়েছেন বোলাররা। বল হাতে ৩টি করে উইকেট পেয়েছেন রাবাদা ও মহারাজ।
প্রথম ইনিংসে ২৫৯ রানে করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রায়ান রিকেলটন। মার্কো জানসেন ৮০ রান ও ১০ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)