ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে
ঢাবি চারুকলা অনুষদে সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে “জুলাই গণ-অভ্যুত্থান: শোক ও বিজয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, এ উপলক্ষ্যে অনুষদের জয়নুল গ্যালারিতে ৪-দিনব্যাপী এক শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে সেমিনারে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং প্রদর্শনীর কিউরেটর ড. শেখ মনির উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার, গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম ও সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং এবং শিল্পকলার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে আলোচনায় অংশ নেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে শিক্ষা ও গবেষণা। শিক্ষা ও গবেষণা ছাড়াও দেশের সকল ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের উন্নয়ন এবং গণমানুষের প্রত্যাশা পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে