ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা বাংলাদেশের
ডুয়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ১৯ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে। ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে তারা।
বিশ্রাম ও প্রস্তুতি সেরে ওয়ানডে ম্যাচগুলি মাঠে গড়াবে ১৯, ২১ এবং ২৪ জানুয়ারি। সবকটি ম্যাচ সেন্ট কিটসের বেসেটেরের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর, দুই দল ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এটি নারী দলের প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফর। যেখানে নিগার সুলতানা জ্যোতিরা তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
অভিজ্ঞ অলরাউন্ডার লতা মণ্ডল দুই ফরম্যাটের দলেই ফিরেছেন। বাদ পড়েছেন অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি। ওয়ানডেতে ফিরেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম। ওয়ানডে দলের নিয়মিত মুখ ফারজানা হক ফিরলেন টি-টোয়েন্টি সিরিজের দলে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা মারুফা আক্তার ও সুলতানা খাতুনকেও ফেরানো হয়েছে উইন্ডিজ সফরের দলে।
এই সিরিজটি বিশেষ কারণে দুটি দলের জন্য গুরুত্বপূর্ণ। এই বছরে ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য গুরুত্বপূর্ণ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ পয়েন্ট সংগ্রহ করার চেষ্টা করছে।
বাংলাদেশ দল-
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার ও মারুফা কাতার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)