ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে ৩ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি ৩টি হলো- গ্রামীন ফোন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
গ্রামীণ ফোন
কোম্পানিটি ২০২৫ সালের ৩০ জুন অর্থবছরের জন্য অন্তর্বর্তীকালীন ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড কোম্পানির পরিশোধিত মূলধনের উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে, যা প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে ১১ টাকা করে। চলতি অর্থবছরের ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হওয়া ছয় মাসের নিরীক্ষিত নিট মুনাফার ৯৮ শতাংশ প্রতিনিধিত্ব করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
এদিকে, ঘোষিত অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট ২০২৫।
উল্লেখ্য, গ্রামীণফোন সম্প্রতি তাদের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখযোগ্য মুনাফার ভিত্তিতেই এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। অর্থাৎ কোম্পানি আলোচ্য অর্থবছরের জন্য শুন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৪ আগস্ট।
গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। অর্থাৎ কোম্পানি আলোচ্য অর্থবছরের জন্য শুন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৬২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৩৮ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৭৭ পয়সা।
আগামী ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)