ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যে কারণে খেলার সুযোগ হারিয়েছেন সাব্বির
ডুয়া ডেস্ক: বিপিএলের সর্বশেষ আসরে সাব্বির রহমান অবিক্রিত ছিলেন, তবে চলমান আসরের ড্রাফটে ঢাকা ক্যাপিটালসে যুক্ত হওয়ার পর থেকে তিনি আলোচনায়। শোনা যাচ্ছে ঢাকার মালিক শাকিব খান হার্ড হিটার এই ব্যাটারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু শুরুর তিন ম্যাচে সাব্বিরের অনুপস্থিতি ভক্ত-সমর্থকদের মধ্যে প্রশ্ন সৃষ্টি করেছে যে, কেন তিনি খেলছেন না।
এ বিষয়ে বিস্তারিত জানালেন ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। সোমবার সিলেটে দলের অনুশীলন শেষে তিনি গণমাধ্যমের সামনে বলেন, সাব্বির ফার্স্ট দুইটি ম্যাচে অনুপস্থিত ছিল। প্রথম ম্যাচ কিংবা দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগে দলের অনুশীলনে সে আসে নাই। এই কারণে এটাকে একটি টিম ডিসিশন হিসেবে দেখা যেতে পারে। বিশেষ করে তৃতীয় ম্যাচে তাকে খেলানো হয়নি। দুই তারিখের আগে এক তারিখের অনুশীলনে না আসার কারণে এটি একটি ডিসিপ্লিন ইস্যু।
তিনি আরো বলেন, সাব্বির অবশ্যই একজন ভালো খেলোয়াড়। আমি বিশ্বাস করি, আগামীকালকের ম্যাচ থেকে তাকে খেলাতে পারব। তার অভিজ্ঞতা আমাদের জন্য উপকারী হবে। অনেকেই প্রশ্ন করেছেন কেন আমি তাকে খেলাচ্ছি না, তার কারণটা আমি জানিয়ে দিলাম।
এখন সবাই আশা করছে সাব্বির সিলেট পর্বে দলের হয়ে ভালো পারফরম্যান্স দিয়ে দর্শকদের হতাশা কাটাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)