ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
মিটফোর্ড হ'ত্যাকাণ্ডসহ সকল খুনের বিচারের দাবিতে ঢাবিতে মশাল মিছিল
রাজধানীর মিটফোর্ডে লাল চাঁন ওরফে সোহাগ, খুলনায় মাহবুব রাহমানসহ সকল হত্যাকাণ্ডের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের তাৎক্ষণিক মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার, রাত ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস জামানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক, ঢাকা নগরের সভাপতি আল-আমিন রহমান, ঢাবি শাখার সংগঠক সীমা আক্তারসহ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে সৈকত আরিফ বলেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিলো আমরা এমন একটা দেশ গড়ে তুলবো যেখানে প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা, নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে অন্তর্বর্তী সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। অব্যাহত খুন, ধর্ষণসহ নানা অপরাধে দেশ ছেয়ে গেছে কিন্তু অন্তর্বর্তী সরকার কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি, স্বরাষ্ট্র উপদেষ্টার তৎপরতাও আমাদের চোখে পড়েনি বরং তিনি সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক যোগানোতেই অধিক মনোযোগী বলে প্রতীয়মান হয়েছে। সরকারের উপর মানুষের অনাস্থা তৈরি হয়েছে। আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাই অবিলম্বে আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিন অন্যথায় মানুষ নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।"
বিএনপির সমালোচনা করে সৈকত আরিফ বলেন, "হাসিনার পতনের পর থেকেই আমরা দেখছি হাট-বাজার দখল, ব্যবসা-বাণিজ্য দখলসহ নানা ইস্যুতে বিএনপির নেতা-কর্মীরা পরস্পরের সাথে সংঘর্ষ জড়াচ্ছেন যা অনেকক্ষেত্রেই খুন-হত্যা পর্যন্ত গড়াচ্ছে। বিএনপি তাদের বহিষ্কার করেই দায় শেষ করতে চাইছে কিন্তু আমরা বিএনপিকে বলি শুধু বহিষ্কার করেই দায় শেষ করবেন না, যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন তারা যাতে বিচারের মুখোমুখি সেটা নিশ্চিতে কর্মসূচি নিন; অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করুন। জুলাই অভ্যুত্থানের পর কেউ যদি মনে করেন আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যাবেন তবে ভুল করবেন, বাংলাদেশ আর পেছনের দিকে যাবে না।"
বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন স্কুল বিষয়ক সম্পাদক হাসান আল মেহেদী, দপ্তর সম্পাদক অমুপম রায় রূপক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে