ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মাঝ পথে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক
ডুয়া ডেস্ক : চলমান বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে অবিক্রিত থাকলেও মাঝ পথে দল পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। আসিফ হোসেন ইনজুরিতে পড়ায় মোসাদ্দেককে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। সোমবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।
জাতীয় দলের বাইরে থাকলেও খেলার মধ্যেই ছিলেন মোসাদ্দেক। গত আগস্টে পাকিস্তানে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে খেলেছিলেন এই অলরাউন্ডার। সদ্য শেষ হওয়া লঙ্কা টি-টেনের চ্যাম্পিয়ন দল বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। এ ছাড়াও বিপিএলের ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠিত হওয়া জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতেও খেলতে দেখা গেছে তাকে।
বিপিএলের এবারের আসরে অংশ নিয়ে একের পর এক চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস। যদিও নিজেদের প্রথম জয় এখনও তুলে নিতে পারেনি দলটি। টানা তিন হারে বিপিএলের প্রথম পর্ব শেষ করেছে ঢাকা।
পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে তারা আছে ষষ্ঠ স্থানে। আগামীকালে সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে খেলতে নামবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের এই দলটি।
বিপিএলের শুরু থেকে প্রায় সব আসরেই খেলেছেন মোসাদ্দেক। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর, সেই সঙ্গে মিডল অর্ডারে তার ব্যাটিংও জুতসই এসব আসরে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের। তাতে ২১০৮ রান ও ৬৪ উইকেট আছে এই ডানহাতির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)