ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
জুলাই শহীদদের নামে ঢাবির জিয়া হলে গাছ বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রুমে রুমে জুলাই শহীদদের স্মরণে চারাগাছ বিতরণ করেছেন হলের দুই শিক্ষার্থী।
বুধবার (৯ জুলাই) বিকেল ৪টায় দুই শিক্ষার্থীর ব্যক্তিগত প্রচেষ্টায় এসব গাছ বিতরণ করা হয়।
আয়োজকদের মধ্যে জিয়াউর রহমান হল ও সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. আব্দুল আহাদ বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলো তাদেরকে স্মরণ করে রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা পাঠ্য বইয়ের বাইরে কিছু করার প্রচেষ্টা হিসেবে হলের ১৩০টা রুমের সবগুলোতে গাছ বিতরণ করবো। এখানের প্রতিটা গাছ এক একটা জীবন্ত স্মৃতিসৌধ হয়ে বেঁচে থাকবে। আমরা চাই, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক শহীদরা প্রতিটি রুমে বেঁচে থাকুক।
আইন বিভাগের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম প্রতিক বলেন, আমাদের জায়গা থেকে আমরা জুলাইয়ের শহীদদের জন্য প্রতিটি রুমে একটা করে গাছ দিব। একেকটা গাছ একেকজন শহীদের স্মৃতির স্মারক হয়ে থাকবে। প্রতিটি রুমে গণ-অভ্যুত্থানের স্মৃতি এই কর্মসূচির মাধ্যমে বেঁচে থাকবে। প্রতিটি শিক্ষার্থী সকালে ঘুম থেকে উঠে শহীদদের আত্মত্যাগ বুঝতে পারবে ও তাদেরকে স্মরণ করবে- এই আমাদের প্রত্যাশা
হলের শিক্ষার্থীরা আহাদ ও প্রতীকের এমন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। ভবিষ্যতে শিক্ষার্থীদের শহীদদের নামে এমন আরো কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানান তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা