ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শক্ত অবস্থানে ব্যাংক খাত, সূচক উত্থানের নেতৃত্বে ৬ কোম্পানি
সোমবার (০৭ জুলাই) দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক রেকর্ড পরিমাণ বেড়েছে। আজ ডিএসইএক্স চক ডিএসইএক্স ৮২.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৬.১৬ পয়েন্টে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এই সূচক বৃদ্ধির নেতৃত্বে ছিল শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। তবে ধারাবাহিক সূচক উত্থানে দুর্বার গতিতে এগিয়ে চলছে ব্যাংক খাত। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূচক বৃদ্ধির নেতৃত্বে থাকা কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, ব্র্র্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা এবং ইস্টার্ন ব্যাংক। আজ এই ৬ কোম্পানি ডিএসইর সূচকে ৩৩.৫৫ পয়েন্ট।
এছাড়া, সূচক বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আরও ছিল- ওয়ালটন হাইটেক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ঢাকা ব্যাংক। এই ৪ কোম্পানি একত্রে ডিএসইর সূচকে যোগ করেছে ৭.৩৪ পয়েন্ট।
গত সপ্তাহের শেষ কার্যদিবসেও সূচকে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছিল ব্যাংক খাত। আজকেও সূচক উত্থানের নেতৃত্বে ছিল ব্যাংক খাত। ১০টি কোম্পানির মধ্যে ৭টিই ছিল ব্যাংক। এদিন ডিএসইর সূচকে এই ৭টি ব্যাংক অবদান ছিল ২৯.৫৪ পয়েন্ট।
আজ ডিএসইর সূচকে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। এদিন ডিএসইর সূচকে ব্যাংকটি ৮.৮১ পয়েন্ট যোগ করেছে। দিন শেষে ব্যাংকটির শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। আজ ব্যাংকটির শেয়ার দর ৪৪ টাকা ৪০ পয়সা থেকে ৪৬ টাকা ৬০ পয়সায় উঠানামা করে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকের ব্যাংকটি যোগ করেছে ৮.৬২ পয়েন্ট। দিন শেষে ব্যাংকটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকায় লেনদেন হয়েছে। আজ ব্যাংকটির শেয়ার দর ৫৪ টাকা থেকে ৫৬ টাকা ৫০ পয়সায় উঠানামা করে।
আজ ডিএসইর সূচকে তৃতীয় সর্বোচ্চ ৬.৭২ পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৬.০৬ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার দর ৮৭ টাকা থেকে ৯৩ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি ব্যাংক ৪.২৬ পয়েন্ট, স্কয়ার ফার্মা ২.৭৪ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংক ২.৪০ পয়েন্ট, ওয়ালটন হাইটেক ১.৮৯ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক ১.৮৯ পয়েন্ট, এক্সিম ব্যাংক ১.৭৮ পয়েন্ট এবং শাহজালাল ইসলামী ব্যাংক ১.৭৮ পয়েন্ট যোগ করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)