ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বিমানবন্দরে চোখে পানি, বিষণ্ন নোরা ফাতেহি
চলচ্চিত্রপ্রেমীদের কাছে নোরা ফাতেহি মানে এক উচ্ছ্বসিত মুখ, আত্মবিশ্বাসে ভরপুর উপস্থিতি ও মঞ্চজুড়ে মনমুগ্ধকর নাচের পারফরম্যান্স। তবে রোববার (৬ জুলাই) মুম্বাই বিমানবন্দরে দেখা গেল একেবারেই ভিন্ন চেহারার এক নোরাকে—নীরব, বিমর্ষ, চোখে পানি।
কালো পোশাকে আবৃত, চোখে রোদচশমা পরা নোরা ফাতেহি বিমানবন্দরে নামার পর দ্রুত ভেতরে চলে যান, পিছনে পাপারাজ্জির ভিড় থাকলেও তাঁর দেহরক্ষীরা সেই ভিড় ঠেলে পথ করে দেন। সে সময় স্পষ্টই বোঝা যাচ্ছিল, প্রচণ্ড এক শোক তাকে গ্রাস করেছে, যা কোনোভাবে চাপা দিতে পারেননি এই তারকা।
এই ঘটনার পরপরই নোরা ফাতেহি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন: “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” এই বাক্য থেকেই ধারণা পাওয়া যায়—তিনি হারিয়েছেন তাঁর কোনো প্রিয়জনকে। তবে কে সেই আপনজন, সে বিষয়ে এখনো কিছু জানাননি তিনি।
পেশাগত দিক দিয়ে যখন তিনি ক্যারিয়ারের উচ্চতায়, ঠিক তখনই এই শোক তাঁকে ভেঙে দিয়েছে। চোখের জল যেন বলে দিচ্ছিল, স্টারডমের আড়ালে তারকারাও রক্ত-মাংসের মানুষ—যাদের ভেতরে আছে আবেগ, ভালোবাসা ও হারানোর বেদনা।
সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর এই শোকের সময়টিতে সহানুভূতি প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “আল্লাহ তোমার প্রিয়জনকে জান্নাত দান করুন”, আবার কেউ বলেছেন, “এই কঠিন সময় যেন তুমি ধৈর্যের সঙ্গে কাটিয়ে উঠতে পারো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী