ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মৃ-ত্যু শূন্য দিনে করোনায় নতুন আক্রান্ত ৩
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর ফলে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৩২ জনের শরীরে করোনা শনাক্ত হলো। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে জানুয়ারি থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪ জনে অপরিবর্তিত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২২৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ। দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট—প্রতিটি দিনেই ২৬৪ জন করে মারা যান। ২০২২ সালের পর থেকে সংক্রমণ ও মৃত্যুর হার ক্রমেই কমতে থাকে এবং একপর্যায়ে তা শূন্যের কোঠায় নেমে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)