ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি
শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হার বাংলাদেশের
ডুয়া ডেস্ক: অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে ১৮ জানুয়ারি মালেয়েশিয়ায়। এর আগে নিজেদের প্রস্তুতি নিশ্চিত করতে শ্রীলঙ্কায় সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ।
আজ রবিবার (০৫ জানুয়ারি) থার্স্টনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জন্য। মাত্র ২০ রানেই টপঅর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে ফেলে টাইগ্রেসরা। সুমাইয়া আক্তারের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ায় দল। ৩৪ বল খেলে ২৯ রান করার পর তিনি আউট হন।
শেষদিকে ৩৫ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে একশ রানের কাছাকাছি নিয়ে যান জান্নাতুল মাওয়া। তবুও ১৯.৩ ওভারে ১০৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন রাশ্মিকা সেওয়ান্দি প্রমোদি মেথসারাও এবং লিম্মে থিলকারাত্নে।
সাধারণ টার্গেট তাড়ায় শ্রীলঙ্কার মেয়েরা কিছুটা সমস্যার সম্মুখীন হলেও সহজেই জয় পায়। ১৮.৫ ওভারে তারা ১০৯ রানের টার্গেট পৌঁছে যায়। দলের হয়ে ৩০ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন ভিমুস্কা বালাসুরিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)