ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
ছয় মাসে ২০ কোম্পানিতে ৩০ শতাংশের বেশি লোকসান
চলতি বছরের প্রথম ৬ মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ৩৮০ পয়েন্ট কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম। জানুয়ারি ১ তারিখে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৫ হাজার ২১৮ পয়েন্ট। যা ৩০ জুন, ২০২৫ তারিখে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে। বাজারের এমন পরিস্থিতিতে ২০ কোম্পারি শেয়ারে বিনিয়োগ করে গত ৬ মাসে ৩০ শতাংশের বেশি লোকসান হয়েছে বিনিয়োগকারীদেরা। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, যার হার ০.০৪ শতাংশ থেকে ৫০.২২ শতাংশ পর্যন্ত। এর মধ্যে ২০টিপ্রতিষ্ঠানের দাম ৩০ শতাংশের ওপর থেকে ৫০.২২ শতাংশ পর্যন্ত কমেছে, ৮৭টিপ্রতিষ্ঠানের দাম ১৫ শতাংশের ওপর থেকে ৩০ শতাংশের কম পর্যন্ত কমেছে এবং বাকি ১৫৩টিপ্রতিষ্ঠানের দাম ০.০৪ শতাংশ থেকে ১৫ শতাংশের কম কমেছে। এই ছয় মাসে সর্বোচ্চ দাম কমেছে আলিফ ইন্ডাষ্ট্রিজের (৫০.২২ শতাংশ) এবং বিচ হ্যাচারির (৪৭.৮৪ শতাংশ)। এছাড়া, ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে আলিফ ইন্ডাস্ট্রিজের। গত ৬ মাসে কোম্পানিটির শেয়ার দর ৪৬ টাকা ৪০ পয়সা বা ৫০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬ টাকায়। গত ৬ মাসে কোম্পনিটির সর্বোচ্চ দর ছিল ৯৫ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন দর ৪১ টাকা ৩০ পয়সা।
আলোচ্য সময়ে দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে বিচ হ্যাচারির। গত ৬ মাসে কোম্পানিটির শেয়ার দর ৪৪ টাকা ৩০ পয়সা বা ৪৭.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮ টাকা ৩০ পয়সায়। ৬ মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ১২৪ টাকা ৪০ পয়সা এবং সর্বনিম্ন দর ৪১ টাকা ১০ পয়সা।
ছয় মাসের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৬ টাকা ২০ পয়সা বা ৪৬.২৭ শতাংশ কমে ৭ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে সাইফ পাওয়ারটেকের শেয়ার দর। আলোচ সময়ে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ১৩ টাকা ২০ পয়সা এবং সর্বনিম্ন দর ৬ টাকা ৯০ পয়সায়।
৩০ শতাংশের বেশি দর কমা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইউনিয়ন ব্যাংকের ২ টাকা বা ৪০.৪২ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ২ টাকা বা ৪০ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৬ টাকা ২০ পয়সা বা ৩৮.৯৯ শতাংশ, বে-লিজিংয়ের ২ টাকা ৭০ পয়সা বা ৩৮.৫৭ শতাংশ, এসএস স্টিলের ৩ টাকা ২০ পয়সা বা ৩৭.২১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ টাকা ৮০ পয়সা বা ৩৬.৮৬ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১ টাকা ৮০ পয়সা বা ৩৬.৭৩ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৯ টাকা ৮০ পয়সা বা ৩৬.৭০ শতাংশ, এসকে ট্রিমসের ৫ টাকা ৬০ পয়সা বা ৩৫.২২ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৪৩ টাকা ৭০ পয়সা বা ৩৩.৫৯ শতাংশ, আমরা টেকনোলোজিসের ৫ টাকা ৪০ পয়সা বা ৩১.৭৬ শতাংশ, জেনারেশন নেক্সটের ১ টাকা ২০ পয়সা বা ৩১.৫৮ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৭ টাকা ১০ পয়সা বা ৩০.৮৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১ টাকা ৯০ পয়সা বা ৩০.৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩১ টাকা ৯০ পয়সা বা ৩০.৫০ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৮ টাকা ২০ পয়সা বা ৩০.০৪ শতাংশ এবং ন্যাশনাল ব্যাংকের ১ টাকা ৫০ পয়সা বা ৩০ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি