ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ভারতকে সিরিজ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
ডুয়া নিউজ : পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল ভারতের। লর্ডসে তাদের প্রতিপক্ষ সবার আগে ফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা।
রোববার (০৫ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার দেড় মাসব্যাপী বোর্ডার-গাভাস্কার সিরিজ। তাতে চার উইকেট হারিয়ে সিরিজ জিতে অজিরা।
শেষ টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১৬২ রানের। সেটা মাত্র ২৭ ওভারেই ৬ উইকেট হাতে রেখেই উতরে যায় প্যাট কামিন্সের দল। ৩-১ ব্যবধানে জিতে ২০১৪–১৫ মৌসুমের পর প্রথম বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতলো অজিরা।
শুক্রবার টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমদিনেই সব উইকেট হারিয়ে ১৮৫ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন রিশভ পান্ট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৮১ পর্যন্ত তুলতে পারে স্বাগতিক অস্ট্রেলিয়া।
রোববার দ্বিতীয় ইনিংসেও পান্টের ৬১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৫৭ রানে থামে ভারত। ৬ উইকেটে ১৪১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। মাত্র ৭.৫ ওভার ব্যাট করে ১৬ রান যোগ করেই অলআউট হয় সফরকারীরা।
একে একে সাজঘরে ফেরত যান রবীন্দ্র জাদেজা (৪৫ বলে ১৩), ওয়াশিংটন সুন্দর (৪৩ বলে ১২), মোহাম্মদ সিরাজ (১১ বলে ৪) ও জাসপ্রিত বুমরাহ (৩ বলে ০)। এতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৬২ রানের।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়াও। তবে এরপর আর লড়াইয়ে থাকতে পারেনি ভারত। দুদিক থেকে ভারতীয় দলের বোলারদের তুলোধুনো করেন ট্রাভিস হেড ও অভিষেক হওয়া ব্যু ওয়েবস্টার।
চতুর্থ উইকেটে ৫৩ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি করে অস্ট্রেলিয়ান জয় নিশ্চিত করেন তারা। ৩৮ বলে ৩৪ রান করেন হেড। ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন ওয়েবস্টার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের