ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
১০০ কোটির ক্লাবে আমির খানের নতুন সিনেমা
তিন বছরের বিরতির পর বলিউড অভিনেতা আমির খান নতুন ছবি ‘সিতারে জামিন পার’ নিয়ে ফিরেছেন, যা ইতোমধ্যে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর এই সিনেমা দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। মুক্তির পর প্রথম দিন মাঝারি সাড়া পেলেও পরে ধীরে ধীরে ছবিটির আয় বেড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মুক্তির মাত্র পাঁচ দিনেই ভারতে ছবিটির আয় ছুঁয়েছে ৭৫ কোটি রুপি। পাশাপাশি আন্তর্জাতিক বাজার মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটি ১২৩ কোটি রুপির ব্যবসা করেছে। মুক্তির চার দিনের মাথায় ছবিটি ঢুকে গেছে ১০০ কোটির ক্লাবে।
স্যাকনিল্ক জানায়, সোমবার (২৩ জুন) পর্যন্ত ছবিটির বৈশ্বিক আয় ১১০ কোটির বেশি হয়েছে। অনুমান করা হচ্ছে, খুব শিগগিরই ছবিটি সানি দেওলের ‘জাট’ সিনেমার রেকর্ডও ভেঙে দেবে।
প্রথম দিনে ‘সিতারে জামিন পার’ ১০ কোটি ৭ লাখ, দ্বিতীয় দিনে ২০ কোটি ২ লাখ, তৃতীয় দিনে ২৭ কোটি ২৫ লাখ এবং চতুর্থ ও পঞ্চম দিনে টানা দুই দিন ৮ কোটি ৫ লাখ রুপি করে আয় করেছে।
আর এস প্রসন্ন পরিচালিত এ সিনেমায় আমির খান অভিনয় করছেন এক বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি নিউরোডাইভারজেন্ট শিশুদের একটি দলকে প্রশিক্ষণ দেন। ছবিতে আমিরের স্ত্রীর চরিত্রে দেখা গেছে অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী