ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেবের ‘প্রজাপতি ২’- থেকে বাদ পড়লেন তাসনিয়া ফারিণ
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ কলকাতার আলোচিত সিনেমা ‘প্রজাপতি ২’ থেকে বাদ পড়েছেন। দেবের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও ভারতের ভিসা জটিলতার কারণে তার অংশগ্রহণ আর সম্ভব হয়নি।
তার পরিবর্তে নায়িকা হিসেবে নেওয়া হয়েছে ওপার বাংলার নতুন মুখ জ্যোতির্ময়ী কুণ্ডুকে।
গত বছর ‘প্রজাপতি ২’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল, যেখানে ফারিণকে দেবের নায়িকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে ভারতের ভিসা না পাওয়ায় তার দিক থেকে সমস্যা দেখা দেয়। দীর্ঘসময় অপেক্ষার পরেও ভিসা জটিলতার সমাধান না হওয়ায় নির্মাতা দল মঙ্গলবার এক বৈঠকে সিদ্ধান্ত নেয় ফারিণকে বাদ দিয়ে জ্যোতির্ময়ীকে নেওয়ার।
‘প্রজাপতি ২’-এর শুটিং জুলাই থেকে কলকাতায় শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং দেশের বাইরেও অনুষ্ঠিত হবে বলে নির্মাতারা জানিয়েছেন।
উল্লেখ্য, তাসনিয়া ফারিণ সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইনসাফ’-এ অভিনয় করেছেন, যা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘আকাশেতে লক্ষ তারা’ গানে তার পারফরম্যান্স বেশ আলোচিত হয়েছে। ইতোমধ্যে ‘ইনসাফ-২’ নির্মাণের প্রস্তুতিও শুরু হয়েছে, যা আগামী কোরবানির ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে। এতে ফারিণের পাশাপাশি মোশাররফ করিম, শরিফুল রাজসহ আরও অনেক তারকা অভিনয় করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে