ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোপালগঞ্জের মানুষ বলে কথা, কেন বললেন নোবেলের প্রথম স্ত্রী?
ইডেন কলেজের এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব তার জামিন মঞ্জুর করেন।
কারাগারে থাকাকালীন মামলার বাদীকে বিয়ের পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। জামিনের পর গণমাধ্যমকে তাদের আইনজীবীরা জানান, খুব শিগগিরই এই দম্পতির সংসারে নতুন সদস্য আসতে চলেছে।
এর আগে সালসাবিল মাহমুদকে বিয়ে করেছিলেন নোবেল। একসময়ের জনপ্রিয় এই গায়ককে নিয়ে এমন আলোচনার আবহে বুধবার (২৫ জুন) সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন তিনি। সেখানে নোবেলকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে বলে মনে করছেন অনুমান নেটিজেনদের।
পোস্টে সালসাবিল লেখেন, "এক ব্যাক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাই এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে — খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!"
উল্লেখ্য, নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জে হওয়ায় ধারণা করা হচ্ছে, সালসাবিলের পোস্টটি নোবেলকে নিয়েই ছিল।
এদিকে সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সালসাবিল জানিয়েছেন, তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং নোবেলের সঙ্গে এখনো তাদের বিচ্ছেদ হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ