ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেতানিয়াহুর গ্রেপ্তার দাবি ভারতীয় অভিনেত্রীর!
কয়েকদিন আগে ফিলিস্তিনের পক্ষে মুম্বাইয়ের আজাদ ময়দানে অনুষ্ঠিত এক সমাবেশের প্রচার করায় ভারতীয়দের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবুও গাজাবাসীর পক্ষে কথা বলতে পিছপা হননি তিনি।
পরপর কয়েকটি পোস্টে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন স্বরা। এমনকি তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিও জানান।
বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরই তাকে এমন দাবি তুলতে দেখা যায়।
সম্প্রতি ইংল্যান্ডের রাজনীতিবিদ ক্লদিয়া ওয়েব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘণ করার জন্য ইসরায়েলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হোক।”
এই পোস্টের প্রতি সমর্থন জানিয়ে স্বরাও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তা শেয়ার করেন। পাশাপাশি গাজার পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক পোস্ট দেন অভিনেত্রী।
এর আগে গাজা ও সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে একটি সভার আয়োজন করা হয়েছিল।
সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বামপন্থী সংগঠন আগামী ১৮ জুন মুম্বাই শহরে ওই সংহতি সভার আয়োজন করেছে, যেখানে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা হবে।
এই কর্মসূচির পোস্টার নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। সেই পোস্টে স্বরা ভাস্কর লেখেন, “মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে