ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
নয় মাসের অভিযানে এনবিআরের রাজস্ব আদায় প্রায় হাজার কোটি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকি উদঘাটনের লক্ষে অভিযান চালিয়ে গত ৯ মাসে ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।
সংস্থাটির দুই অনুবিভাগের (কাস্টমস ও আয়কর) মাঠপর্যায়ের দপ্তর এবং গোয়েন্দা সংস্থাগুলো মোট ১৬,৫৭২টি কর/রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬,২৪৬ কোটি টাকা।এরমধ্যে আদায় হয়েছে ৯৯৪ কোটি টাকা।
মঙ্গলবার এনবিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জাতীয় রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এনবিআরের আওতাধীন বিভিন্ন ইউনিট হাজার হাজার রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে।
তথ্য অনুযায়ী, বিভিন্ন কাস্টম হাউস ২,২১৫টি অভিযানে ১৮৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত করে, যার পুরোটাই আদায় হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট পরিচালিত ৬,৮০৩টি অভিযানে ৫১৩ কোটি টাকার ফাঁকি চিহ্নিত হয়, যার মধ্যে আদায় হয়েছে ৮৯ কোটি টাকা।
ঢাকার মূল্য সংযোজন কর গোয়েন্দা বিভাগ ২৩১টি অভিযানে ১,৬৩৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করে, যার মধ্যে আদায় হয়েছে ২৪০ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৭৩ কোটি টাকা রাজস্ব আদায় করে।
সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) পরিচালিত ১৮১টি অভিযানে ৩৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি চিহ্নিত হয় এবং আদায় হয় ১৯৪ কোটি টাকা। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ১৭০টি অভিযানে ১,৮৭৪ কোটি টাকার ফাঁকি শনাক্ত করে, যার মধ্যে ১১০ কোটি টাকা আদায় করা সম্ভব হয়েছে।
এ ছাড়া দেশের ৪১টি কর অঞ্চল মোট ৬,৯৭২টি অভিযানে ১,৫৮৮ কোটি টাকার কর ফাঁকি শনাক্ত করে এবং এর মধ্যে ১০৫ কোটি টাকা আদায় করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি