ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচন
প্রভোস্টদের সাথে রিটার্নিং অফিসারদের মতবিনিময়
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলের প্রভোস্টদের সাথে মতবিনিময় করেছেন ডাকসু নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসাররা।
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় ডাকসু নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত ১০ জন রিটার্নিং অফিসার এবং অধিকাংশ হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উক্ত মতবিনিময় সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো, আগামী ২৬ জুন সকাল ১০ ঘটিকায় ঢাবিতে ক্রিয়াশীল ১০ টি ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও, একইদিন বিকাল ৫ টায় ক্রিয়াশীল আরও ১০ টি ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
পাশাপাশি, সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, অতীতের ন্যায় এ বছর ডাকসু নির্বাচনে কোন আবাসিক হলে ভোটকেন্দ্র এবং বুথ স্থাপন করা হবে না। সে ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র এবং টিএসসিতে নির্বাচন এর কেন্দ্র এবং বুথ স্থাপন করা হবে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, ভোটকেন্দ্রের বিষয়টি এখনো চুড়ান্ত হয়নি। এ বিষয়ে অংশীজনদের সাথে আলোচনা চলমান আছে। অধিকাংশের মতামতের ভিত্তিতে তা চুড়ান্ত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান