ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর
সরকারি কর্মচারীদের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাচ্ছেন ‘বিশেষ সুবিধা’। নতুন এ সুবিধার আওতায় তাদের বেতনে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পেতে যাচ্ছে।
সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব (প্রবিধি-৩) মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, 'এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতনস্কেল-এর তুলনীয় গ্রেড-৯ হতে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ০১ জুলাই হতে প্রতি বছর ০১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০% হারে বিশেষ সুবিধা পাবেন।'
এতে আরও বলা হয়, গ্রেড-১০ হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ০১ জুলাই হতে প্রতি বছর ০১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫% হারে, তবে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ বিভাগ) দিলরুবা শাহীনার স্বাক্ষরিত এক পৃথক অফিস আদেশে ‘বিশেষ সুবিধা’ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এ সুবিধা বাড়িয়ে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা এবং অবসরপ্রাপ্তদের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ পরিমাণ ছিল যথাক্রমে ১ হাজার ও ৫০০ টাকা।
‘এমপিও’ বা মান্থলি পে-অর্ডার অর্থাৎ মাসিক বেতন আদেশ। এ ব্যবস্থার আওতায় আসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ এবং নির্ধারিত কিছু ভাতা সরকারের কাছ থেকে পান। তবে যারা এমপিওভুক্ত নয়, তারা সরকারি কোনো আর্থিক সহায়তা পান না।
বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ১৬৪টি। এর মধ্যে স্কুল ও কলেজ রয়েছে ২০ হাজার ৪৩৭টি এবং বাকি প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)