ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
জুলাইয়ের পর গ্যাসের বাজারে নতুন চ্যালেঞ্জ
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে তেহরান হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপ নিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে যদি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি বন্ধ করে দিলে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে এলএনজির দামে প্রভাব পড়তে পারে।
সোমবার (২৩ জুন) সকালে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানিয়েছেন, যদি জুলাইয়ের পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় এবং এর ফলে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পায়, তবে বাংলাদেশে নতুন করে গ্যাস আমদানি করতে হলে দাম বাড়তে পারে। যদিও এখন পর্যন্ত দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মূল্য স্থিতিশীল রয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে আসা দীর্ঘমেয়াদি গ্যাসের পরিবহন ব্যয় বৃদ্ধি পেলে, স্পট মার্কেট থেকে কেনা কার্গোর সংখ্যা কমিয়ে ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করা হতে পারে।
প্রসঙ্গত, হরমুজ প্রণালী বিশ্বজুড়ে অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সামুদ্রিক পথ হিসেবে পরিচিত। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং প্রণালীটি ইরান ও ওমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
প্রণালীর প্রস্থ খুব বেশি নয় সংকীর্ণতম স্থানে এটি মাত্র ৩৯ কিলোমিটার, যার মধ্যে দুটি সরু চ্যানেল দিয়ে বড় জাহাজ চলাচল করে। প্রতিদিন এই রুট দিয়েই প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল ও তেলজাত পণ্য পরিবহন হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পথ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)